ঢাকা   ০৮:০৭:৫৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

মাদকের সাথে আপস নয়- ওসি আহসানুল ইসলাম

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৯৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাদকের সাথে কোনো আপোষ নয়। যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। আর এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। একসাথে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। মঙ্গলবার বিকেলে তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজারে বিট পুলিশিং এর মাদক বিরোধী সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হয়েছে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, মাছিমপুর বাজার কমিটির সভাপতি আঃ বাতেন সরকার রেনু ভান্ডারী, সাধারণ সম্পাদক হাসান বশির, আওয়ামী লীগ নেতা গাজী সিরাজুল ইসলাম, সালাম মাষ্টার, মুনসুর আলী মেম্বার, কামাল মেম্বার, মোবারক হোসেন, হাসান মাহমুদ অপু ও আনিছ সরকারসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি