ঢাকা   ০৫:৪৮:৪৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

মুজিববর্ষে প্রধানন্ত্রীর উপহার পেলেন গুইমারার ১০ গৃহহীন পরিবার।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিব জন্ম শতবর্ষে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কর্মসূচীতে গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন গৃহহীন ১০ টি পরিবার।

আধুনিক ডিজাইনে দু’কক্ষ বিশিষ্ট ঘরে বারান্দা, পাকের ঘর ও টয়লেট রয়েছে।অন্যের জায়গায় দিনাতিপাত করা এসব পরিবার আজ প্রধানমন্ত্রীর ‘সুখেরনীড়’ পেয়ে আনন্দে ভাসছে । জানা গেছে, মুজিব শতবর্ষে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাথা গুজার ঠাঁই করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ‘আশ্রয়-২ প্রকল্প’ ও ‘দূর্যোগ ও ত্রাণ’ মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর স্থানীয় প্রশাসেন উদ্যোগে তৃণমূলে এই কর্মসূচী বাস্তবায়ন করছে।আধুনিক ডিজাইনে দু’কক্ষ বিশিষ্ট ঘরে বারান্দা, পাকের ঘর ও টয়লেট সুবিধা সম্পন্ন প্রতিটি ঘরে সরকারের ব্যয় হয়েছে এক লক্ষ একাত্তর হাজার টাকা।

গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে ৩৯ টি পরিবারকে এ সুবিদার আওতায় আনা হয়েছে। আজ ১০টি পরিবারকে ঘরের মালিকানা বুজিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে ২৩ জানুয়ারী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি ৬৬ হাজার ১শত ৮৯টি পরিবারের ঘর একযোগে ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। এ উপলক্ষে গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ২নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, ৩ নং সিন্দুক ছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জেলা পরিষদের অন্যতম সদস্য মেমং মারমা। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরে ১০ টি পরিবারের হাতে মালিকানা সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি