1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক দিল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

রাউজানের ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক দিল সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩২৮ বার

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর ট্রাস্ট থেকে রাউজানের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। ২৬ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলা পরিষদে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার সাবেক উপদেষ্টা অধ্যক্ষ এস এম নুরুচ্ছাপা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জাকের হোসেন মাষ্টার, সাদিকুজ্জামান শফি, মাওলানা তরিকুল ইসলাম, জয়নাল আবেদীন, আনিস উল খাঁন বাবর, আক্কাছ উদ্দীন মানিক, আলী মাষ্টার, মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী, আবু তৈবয় মাষ্টার, মামুন মিয়া, মাওলানা বাহাউদ্দিন ওমর, মোহাম্মদ শফি, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, বর্তমান সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, রাউজান পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খাঁন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,গহিরা ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ। রাউজানের যে সব শিক্ষা প্রতিষ্ঠান সহয়তার চেক পেয়েছেন সেগুলো হলো- উত্তর সর্তা দমদাম নুরুল উলুম আহমদিয়া আজিজিয়া এতিমখানা হেফজখান, পশ্চিম ডাবুয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা, এয়াছিন নগর ফকির টিলা ইসলামিক নুরানী সুনিয়া কেজি মাদ্রাসা,পাঁচপুকুরিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা, বুমিং রোজ কিন্ডার গার্ডেন স্কুল, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ফোরকানিয়া মাদ্রাসা ও গহিরা আইডিয়াল স্কুল।এসব প্রতিষ্ঠানে ৩ লাখ ৮৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net