1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বস্তি উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

লালমনিরহাটে বস্তি উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের অভিযোগ

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৫৭ বার

লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের শহীদ শাজাহান কলোনির (বস্তি) উন্নয়নের নামে ব্যাপক লুটপাট, দুর্নীতির ও অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

জানাগেছে, লালমনিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাজাহান কলোনির বস্তিতে টয়লেট, ডাস্টবিন, ফুটপাত, আরসিসি ড্রেন, সোলার স্ট্রিট লাইট এবং হ্যান্ড টিউবল স্থাপনের কাজে অনিয়ম-দুর্নীতির ব্যাপক দুর্নীতি লুটপাট হয়েছে। বস্তি উন্নয়ন কাজের আদলে প্রায় ২০ হাজার পুরাতন ইট হরিলুট হয়েছে।ইউজি আইআইপি-৩ প্রকল্পের আওতায় ৮ কোটি ৩ লক্ষ ৭৬ হাজার ৬২০ টাকা বরাদ্দ থাকলেও এখন পর্যন্ত টয়লেট ও ডাস্টবিনের কাজ ধরাই হয়নি, অথচ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত ২১সেপ্টেম্বর ২০২০ইং তারিখে।

আবার কোনো কোনো ড্রেনের ও রাস্তার কাজ অসম্পন্ন রয়েছে। এসব দুর্নীতি ও ব্যাপক অনিয়মের ঘটনায় ৪ নং ওয়ার্ডের শহীদ শাজাহান কলোনির বস্তিবাসী ১৭ জানুয়ারি ২০২১ইং তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বস্তি উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিষয়ে বস্তি উন্নয়ন প্রকল্পের সভাপতি ছকিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে, তিনি সদুত্তর দিতে ব্যর্থ হন।

এদিকে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন জানান, এই অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও মেয়র কর্তৃক হয়রানির শিকার হয়েছি।

বিষয়টি নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফরের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net