1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীতের কামর জনজীবন বিপর্যস্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শীতের কামর জনজীবন বিপর্যস্ত

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

লালমনিরহাট জেলার ৫টি উপজেলার ৪৫টি ইউনিয় ন ও ২টি পৌরসভার ৪শত ৭৬টি গ্রাম ও ৩শত ৫৪টি মৌজায় শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। গত ১ সপ্তাহ থেকে টানা শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া এবং ১ সপ্তাহ থেকে সূর্যের মুখ দেখা মিলেনি লালমনিরহাটে। শ্রমজীবি মানুষেরা বেড় হতে পাড়ছেনা। এযেন শীতের কামরে অাক্রান্ত জনজীবন।

জানা গেছে,বিশেষ করে লালমনিরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, শিংগীমারী, সানিয়াজান, ত্রিমোহনী, সাকোয়া, মরাসতি, ধোলাই, গিদারী, ছিনাকাটা নদীগুলোর তীরবর্তী এলাকার চর ও দ্বীপ চরে বেশি ঠান্ডা পড়ায় এখানকার মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও।

খোঁজ নিয়ে জানা যায়, নারী, পুরুষ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। যান-বাহনগুলো হেডলাইট জ্বালিয়ে রাস্তা চলাচল করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net