ঢাকা   ০৬:৩৯:০৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া নকলা উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে নকলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নকলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসিম,নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ,সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু,চ্যানেল এস নকলা প্রতিনিধি শাহাজাদা স্বপন,এশিয়ান টিভির নকলা প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু,শ্যামল বাংলার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন,দৈনিক নবচেতনার প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক দেশের খবর নকলা প্রতিনিধি আল-আমিন মিয়া ,শাহ্ মো: ফোয়াদ হোসেন ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম চট্রগ্রাম রেঞ্জে বদলী হওয়ায় তার স্থলে পুলিশ হেডকোয়াটার্স থেকে গত ৭ জানুয়ারী মোহাম্মদ হান্নান মিয়া শেরপুরে যোগদান করেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।তিনি বলেন, আগের অতিরিক্ত পুলিশ সুপার মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছে, আমি সেগুলো অব্যাহত রাখব। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। সভায় সাংবাদিকরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি