1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা ফজল শেখের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

শ্রীনগরে বীর মুক্তিযোদ্ধা ফজল শেখের ইন্তেকাল

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৬৫ বার

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মরহুম জমিরউদ্দিন শেখের পুত্র বীর
মুক্তিযোদ্ধা মো. ফজল শেখ (৬৭) ইন্তেকাল করেছেন ইন্না
লিল্লাহি….রাজিউন)। রোববার ভোর ৪ টার দিকে ঢাকার মিডফোর্ট
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর
আগে গত শনিবার দুপুরে জেলার কুসুমপুর এলাকায় হঠাৎ
বার্ধক্যজনিত কারণে মো. ফজল শেখ অসুস্থ হয়ে পরেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বিকালে বিবন্দী
গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ আনা হলে শ্রীনগর উপজেলা নির্বাহী
অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নির্দেশক্রমে তাকে গার্ড অব
অনার প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এসআই আব্দুল মালেক, উপজেলা
মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার
হোসেন খান, কুকুটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম শেখসহ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মনির
হোসেন, আওলাদ হোসেন মিয়া, মো. জাব্বার, মজনু, নাছির উদ্দিন ও
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা
মরহুম ফজল শেখের বড় পুত্র পুলিশ সদস্য মো. শাহিন শেখ জানান, বাদ
আছড় বিবন্দী ঈদগাহ্ ময়দানে জানাজা নামাজ শেষে পার্শ্ববর্তী
লৌহজং উপজেলার জাঙ্গালীয়া কবরস্থানে পিতার লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net