1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ মেয়র প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

সাতকানিয়া পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২ মেয়র প্রার্থী

মো. ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫০৮ বার

মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের ও বিএনপির মনোনীত প্রার্থী এ জেড এম মঈনুল হক চৌধুরী।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ৯টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ৫শ ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের দুপুর আড়াইটার দিকে কয়েক ‘শ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

অপরদিকে বিএনপির মেয়র প্রার্থী এ জেড এম মঈনুল হক চৌধুরী বিকেল চারটার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net