1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা বাবু’র স্বরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা বাবু’র স্বরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

শাহ জালাল, সোনারগাঁ(নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫৮ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু স্বরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃদ্ধ বাবা আমির আলী মুন্সির পরম আদরে ছোট ছেলে বাবু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বুকের বল প্রিয় ছোট ভাই জাহিদ হাসান বাবু, নাসরিন আরা নীলার চোখের মণি চঞ্চল ও দূরন্তপনা ছোট ভাই বাবু’র স্বরণে
কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হলেও বাবু আর নেই, আসবে না আর ফিরে এ যেন মানছে না তাদের মন! জাহিদ হাসান বাবু কোথাও আছে হয়তো -এ অনুভূতি বিদ্যমান এখনও সবার মনে। প্রিয়জন হারানো স্বজনদের সাথে কথা বলে জানাযায় তাদের এই অনুভূতি।

জাহিদ হাসান বাবুর কুলখানি উপলক্ষে ঝাউচরের সমাজিক কবরস্থান সংলগ্ন মাদ্রাসায় বৃহস্পতিবার দিন বাদ ফজর থেকে শুরু হয় কুরআন তেলাওয়াত, পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দুপুর ১২ টায়।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন অর্ধশত আলেম, শতাধিক মাদ্রাসা ছাত্র, একান্ত আত্মীয়স্বজন ও মরহুম জাহিদ হাসান বাবু’র ছাত্রলীগের সতীর্থরা।

প্রসঙ্গত ৯ জানুয়ারি শনিবার দুপুর ৩টায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু ইন্তেকাল করেন (৩২)। মৃত্যুকালে তিনি বৃদ্ধ বাবা, স্ত্রী,দুই ছেলে,দুই ভাই ও এক বোন সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। জাহিদ হাসান বাবু ছিল একজন সম্ভাবনাময় তরুন। সম্মুখ করোনাযোদ্ধা। ছাত্রলীগের মিছিলের অগ্রসৈনিক।রাজপথ কাঁপিয়ে দেয়ার মতো একজন একনিষ্ঠ সংগঠক। তরুনদের নেতৃত্বের ভরসাস্থল। দায়িত্ববান বিচক্ষণ একজন মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net