1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গুইমারা প্রেস ক্লাবসহ বিভিন্ন মহলের শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গুইমারা প্রেস ক্লাবসহ বিভিন্ন মহলের শোক

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৭৭ বার

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী,গুইমারা উপজেলার কৃতি সন্তান,হাফছড়ি হাই স্কুলের প্রতিষ্ঠাতা,সাবেক হাফছড়ি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান,সাবেক খাগড়াছড়ি জেলা বিএনপির নেতা মো:আমির হোসেন ১৫ জানুয়ারী দিবাগত রাত ১০.৩০মি: নিজ বাড়ীতে স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।জীবদ্দশায় সফল এই রাজনৈতিক ব্যক্তিত্ব এলাকার অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মৃত্যুকালে ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।১৬ জানুয়ারী শনিবার যোহরের নামাজের পর জালিয়াপাড়া সরকারি প্রা: বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,স্থানীয় এলাকাবাসী এবং অসংখ্য গুণগ্রাহী অংশগ্রহন করেন।হাফছড়ির পারিবারিক কবস্থানে তার লাশ দাফন করা হয়েছে। এই নেতার মৃত্যুতে গুইমারা প্রেস ক্লাব,গুইমারা উপজেলা বিএনপিসহ বিভিন্ন ব্যক্তি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net