1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পৌর নির্বাচন: বিজয়ের সম্ভাবনা দেখছেন বিএনপির প্রার্থী হাজী ইসরাইল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জ পৌর নির্বাচন: বিজয়ের সম্ভাবনা দেখছেন বিএনপির প্রার্থী হাজী ইসরাইল

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৩২ বার

দ্বিতীয় ধাপে আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠেয় কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রত্যেক প্রার্থীই দোয়ার আবেদন করছেন, চাচ্ছেন ভোট।

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মাহমুদ পারভেজ। একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন শফিকুল গণি ঢালি লিমন। অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ইসরাইল মিঞা। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ভাব লক্ষ্য করা গেছে। এখন ভোটের লড়াই নিয়ে দু’শিবিরেই চলছে স্নায়ুযুদ্ধ।

এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন বিএনপির প্রার্থী হাজী মো. ইসরাইল মিঞা। অনেকেই মনে করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য সাবেক হওয়া কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমনের জনসম্পৃক্ততার কারণে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনি আওয়ামী লীগের অধিকাংশ ভোট পাবেন। আওয়ামী লীগের মধ্যে এই ভাগ হয়ে যাওয়াতেই বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন হাজী ইসরাইল।

মেয়র পদে বিএনপির প্রার্থী হাজী মো. ইসরাইল মিঞা কিশোরগঞ্জের রাজনীতিতে এক আলোচিত মুখ। তার দলীয় মনোনয়নের ক্ষেত্রে জেলা ও পৌর বিএনপি ছিল একাট্টা। হাজী ইসরাইল মিঞার দলীয় মনোনয়নের আবেদন ফরমে মেয়র প্রার্থী হিসেবে তার নাম সুপারিশ করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আশফাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল আলম ও যুগ্ম আহ্বায়ক হানিফউদ্দিন আহম্মদ রনক।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাজী ইসরাইল মিঞা ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি তার নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। এর জন্য তাকে অসংখ্য মামলা, হামলা ও বিভিন্ন সময়ে কারাবরণের শিকার হতে হয়েছে।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর হাজী মো. ইসরাইল মিঞা বলেন, আধুনিক বসবাসযোগ্য পৌর এলাকা বিনির্মাণে আমার ২২টি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নে নির্বাচনে পৌরবাসী সকলের দোয়া, ভালোবাসা, সমর্থন, সহানুভূতি ও সহযোগিতা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net