ঢাকা   ১১:৫৩:৩১ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক সমিতির বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩২৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, গ্রাহকদের নামে অতিরিক্ত বিল বাতিলের দাবি ও অতিরিক্ত বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতি জেলা শাখা এই বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে গোরস্থান মোড়ে বিক্ষোভ সমাবেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, মটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান, আওলাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিলন কুমার, মকসুদুর রহমান, সুমন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে অদ্যাবধি গ্রাহকদের নামে প্রায় ৩০ কোটি টাকা অতিরিক্ত বিল করা হয়েছে। অথচ এরমধ্যে পিডিবির তদন্তে শুধুমাত্র ২০১৫ থেকে ২০১৬ সালে ৫ কোটি ২৭ লাখ টাকা অতিরিক্ত বিল তদন্তে ধরা পড়েছে। তা সঠিক নয়। বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত বিল সংশোধনের তালবাহানা করে বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে যেসমস্ত মামলা দেয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং যে সমস্ত বন্ধ সেচপাম্পের বিল সংশোধনের জন্য আবেদন করা রয়েছে তা সংশোধন করার দাবি জানান। শুধু তাই নয়, গ্রাহকদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার, টেম্পারিংয়ের নামে কোনো অতিরিক্ত বিল না করা, প্রকৃত টেম্পারিংকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সমস্ত সকল লাইন স্ট্যান্ডার্ড করে সকল সেচপাম্পে মিটার স্থাপন করারও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি