1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আ'লীগ-বিএনপি'র ডজনখানেক হেভিওয়েট প্রার্থী : সুযোগ সন্ধানী জাপা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগ-বিএনপি’র ডজনখানেক হেভিওয়েট প্রার্থী : সুযোগ সন্ধানী জাপা!

লাভলু শেখ স্টাফ, রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩০০ বার

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনের ৫ বছর মেয়াদপূর্তি হতে চলছে।
২০২১ সালে ২৮ ফেব্রুয়ারি এ পৌরসভার নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ বলে ৩য় দফায় তফশীল ঘোষণার আওতায় পরেনি পাটগ্রাম পৌরসভা।২২ ফেব্রুয়ারির পর যেসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে সেগুলো ৪র্থ দফায় অথাৎ অাগামী ১৪ ফ্রেব্রুয়ারী পাটগ্রাম ও লালমনিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফশীল ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে ভোটের লড়াই হবে হেভিওয়েট প্রার্থীদের।পাটগ্রাম উপজেলা ও পৌর আ’লীগ নেতৃবৃন্দের মাঝে দেখা দিয়েছে স্নায়ু যুদ্ধ।একজন আরেকজনকে দোষারোপ করে প্রচার প্রচারনায় মাঠ গরম করে তুলেছেন। পৌর ও থানা বিএনপি’র একই অবস্থা হলেও এবারে তারা নিজেদের ঘরে যাচাই- বাছাই করে প্রার্থীতা দিবেন একজনকে।আ’লীগ -বিএনপি’র ডজনখানেক হেভিওয়েট প্রার্থী। এসুবাদে সুযোগ সন্ধানী জাপা এবার ছিনিয়ে নিতে চান মেয়র পদটি এমন তথ্য জানা গেছে।তারা পুরাতনকে নতুন করে সাজাতে মাঠে নেমেছেন কোমর বেঁধে।আ’লীগের রাজনৈতিক দ্বন্দ্ব এখন চাউর হয়ে গেছে।ভোটের সময় যত ঘনিয়ে আসছে,আলোচনা ততই চায়ের টেবিলে ঝড় তুলছে।ইতোমধ্যে প্রার্থীরা ব্যানার ফেস্টুন পোস্টার লাগিয়ে দোয়া প্রার্থী হয়ে মাঠে নেমেছেন।বর্তমান মেয়র মোঃ শমসের আলী তার জীবনে প্রথমবার ১৯৮৭ সালে ইউপি সদস্য এরপর পরপর ২ বার পাটগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান,২০০২ সালের ২০ জুলাই পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত ও পরপর ২বার মেয়র নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে নগরপিতা হিসেবে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। এবার তাকে হারাতে বড় ২ ‘দলের হেভিওয়েট এক ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। একজন নগর পিতার আসনে জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবেন।বর্তমান মেয়র শমসের আলী আবারও নৌকা প্রতীক পাবেন,না’কি অন্য কেউ এবারে নৌকা প্রতীক ছিনিয়ে নিবেন এমন জল্পনা- কল্পনা চলছে হাটে-বাজারে রাজনৈতিক মহলে।এবারে আ’লীগের নৌকা প্রতীক চেয়ে ইতোমধ্যে ১০ জন প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন উপজেলা আ’লীগ সভাপতি বাবু পূর্ণ চন্দ্র বরাবরে।সেই আবেদনগুলো হস্তান্তর করা হয়েছে স্থানীয় সাংসদ মোতাহার হোসেনের কাছে।দলীয় ও প্রচারনা সুত্রে জানা গেছে, আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন অনেকে।তাদের মধ্যে ২জন হেভিওয়েট প্রার্থী সাবেক ছাত্র নেতা পরপর ২বার পৌর আ’লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ ও উপজেলা আ’লীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক কাদের এলাহী লাভলুর নাম সেই তালিকায় দেয়া হয়নি।তবে বর্তমান মেয়র উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি মোঃ শমসের আলী,পরপর ২বারে নির্বাচিত পৌর সভাপতি গোলাম রব্বানী,যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম সুইট,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্র নেতা আক্তারুল ইসলাম সুমন,
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ ইকবাল রমি,তরুণ লীগের উপজেলা সভাপতি তারেকুজ্জামান ফাইন,তরুণলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান তফু,ছাত্র নেতা রুবেল,বাদশাসহ ডজনখানেক প্রার্থী।

অন্যদিকে,প্রার্থী সংকটে চলছে বিএনপি’র রাজনীতি।পৌর বিএনপি’র সদস্য সচিব মোর্শেদ আলম একবার পৌর নির্বাচনে হেরে গেলেও এবার দল তাকেই মনোনয়ন দিতে পারে এমন গুঞ্জন উঠেছে।পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি গত ২’বার পৌরনির্বাচনে মেয়র পদে ভোট করে অল্প ভোটে আ’লীগ প্রার্থীর কাছে পরাজিত হোন বলে এবারে তারা নতুন প্রার্থীর খোঁজে মাঠে নেমেছেন।এ কারণে জাপা’র লক্ষ্য পাটগ্রাম পৌরসভার মেয়র পদে যোগ্য প্রার্থী দিয়ে নিজেদের ঘরে আনতে কাজ করছেন জাপা।

অন্যদিকে,বিএনপি’র পৌর আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল,সদস্য সচিব মোর্শেদ আলম শ্যামল,উপজেলা বিএনপি’র এক নম্বর যুগ্ম আহবায়ক সফিকার রহমান ও উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক ছাত্র নেতা সাইফুল ইসলাম সবুজ মনোনয়ন প্রত্যাশী।এবারের নির্বাচনে জাপা’র প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।তবে সংসদ উপনেতা জাপার মুখপাত্র জিএম কাদের আগামী ৫ জানুয়ারী পাটগ্রামে এক বিশেষ কর্মী সভায় একজন হেভিওয়েট প্রার্থীর নাম ঘোষণা করবেন বলে দলীয় সুত্র জানায়।এবারে পাটগ্রাম পৌরসভার প্রায় ১৯ হাজার ভোট।গতবার ১৬ হাজার ভোটের মধ্যে আ’লীগ মনোনীত প্রার্থী মেয়র শমসের আলী পেয়েছিল ৭ হাজারের বেশি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল পান ৪১০০। তৃতীয় অবস্থানে ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মেয়র প্রার্থী ওয়াজেদুল ইসলাম শাহীন ৩৯০০ ভোট।
এবারের নির্বাচন হবে টাফ।দলের ভিতরে কোন্দল মিটিয়ে একজন প্রার্থী নির্বাচন করতে না পারলে জাপা’র সুযোগ সন্ধানী কৌশলকে টপকে মেয়র পদ ছিনিয়ে নিতে পারেন বিএনপি এমন ধারনা পৌরবাসীর। সব মিলে পৌর নির্বাচন কে ঘিরে পাটগ্রামে প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net