সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অপু কর একজন সফল পান চাষির নাম । শুধুমাএ নিজের উৎপাদিত বরজের পান বিক্রি করে দীর্ঘদিন যাবত স্বচ্ছলতার সহিত সংসারের হাল ধরে রাখতে সক্ষম হয়েছে তিনি । অপু কর উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচের চর গ্রামের বিজয় কর এর ছেলে পেশায় একজন হাই স্কুলের শিক্ষক হলেও বংশ পরম্পরায় পানের বরজের পেশার সহিত জড়িত । জানাযায় বিজয় করের দুই ছেলে একজন স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক হয়েও তিনি একজন সফল পান বরজের চাষি। বিক্রমপুর থেকে লাল ডিঙ্গি পানের চারা সংগ্রহ করে নিজ পৈতিক জমিতে রোপন করি। ভালো পরিচর্চার ফলে অল্প কিছু দিনের মধ্যে সবুজ পানে ভরে উঠে অপু করের বরজ। শুরু হয় হাটে বিক্রি প্রতি সপ্তাহে হাটের দিন প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার পান বিক্রি করা যায়। বছরের ১২মাসই পান বিক্রি করা যায়। যার ফলে অন্য কোন কৃষি কাজে তেমন আগ্রহ হয়নি অপুর।
পান চাষে লাভ সম্পর্কে অপু বলেন পান চাষে তেমন খরচ হয়না বিধায় তাই লাভ একটু বেশিই হয়। খরচ বাদে সপ্তাহে ত্রিশ / চল্লিশ হাজার টাকা লাভ হয়। অপু কর বলেন বর্ষাকালে পানের উৎপাদান হয় অনেক বেশি এবং সুন্দর । শীত কালে পানের দাম থাকে চড়া এবং বর্ষাকালে দাম থাকে কম । পানের রোগ বালাই সম্পর্কে তিনি বলেন পান চাষে তেমন রোগ বালাই হয় না একটু পরিচর্চা করলে ভালো ফলন পাওয়া যায়। তিনি আরো বলেন পানের উৎপাদন বৃদ্ধির জন্য বরজে নিয়মিত খৈল ইউরিয়া , সার ও বিভিন্ন স্পে করতে হয় । এ বিষয়ে নিয়মিত স্থানীয় কৃষি অফিস আমাদের সহযোগিতা করে থাকে ।