1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১ বার

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ভুয়া এমএফএস অ্যাকাউন্টের সিম ও জুয়ার হিসাব সংক্রান্ত নথিপত্র।

 

 

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।

 

 

মাগুরা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, ১৫ জুলাই রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানার সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত ছিল এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করত।

 

 

অভিযানে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫৮টি ভুয়া এমএফএস (নগদ/বিকাশ/রকেট/উপায়) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড এবং জুয়ার হিসাব সংরক্ষণের ২টি খাতা উদ্ধার করা হয়।

 

 

পুলিশ আরও জানায়, জব্দকৃত মোবাইল বিশ্লেষণে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড, লেনদেনের তথ্য ও বিভিন্ন সাইটে কার্যক্রমের প্রমাণ মিলেছে।

 

 

মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, এই অনলাইন জুয়া চক্রটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বড় অঙ্কের অর্থ লেনদেন হতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net