1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোজাম্বিকে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

মোজাম্বিকে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশী মোজাম্বিক প্রবাসী মুহাম্মদ আব্দুল্লাহ্ (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রেমিটেন্সযোদ্ধা আব্দুল্লাহ্ প্রবাস জীবনের ১৪ বছর পার করেছেন মোজাম্বিক মনিকা প্রভেন্সিয়া শহরে। এই প্রবাসী ২০০৭ সালে দেশ ছেড়ে পরিবারের সুখের কথা চিন্তা করে পাড়ি জমান মোজাম্বিকে। মনিকা প্রভেন্সিয়ায় একজন প্রতিষ্টিত ব্যবসায়ী তিনি। মোজাম্বিকে সস্ত্রীক বসবাস করেন তিনি।

মোজাম্বিক থেকে বাংলাদেশী প্রবাসী এম. আর মুজিব জানান, ‘এক সাপ্তাহ আগে আব্দুল্লাহর করোনা টেষ্টে পজিটিভ আসে। তারপর তিনি চিকিৎসা নেন। দুই তিনদিন চিকিৎসা নেওয়ার পর তার শ্বাস কষ্ট বেড়ে গেলে স্থানীয় সিমুই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা অাশংকাজনক হলে তাকে সিমুই হাসপাতাল থেকে একদিন পর বুধবার (১৩ই জানুয়ারি) ওই হাসপাতালের করোনা ইউনিটে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মোজাম্বিক সময় রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।’

তিনি আরো জানান, ‘মোজাম্বিকে এই প্রথম করোনায় বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মোজাম্বিকে করোনায় দ্বিতীয় ঢেউ মহামারি দেখা দিয়েছে। বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীরা আতংকের মধ্যে আছে।’

জানা যায়, মোজাম্বিক প্রবাসী মুহাম্মদ আব্দুল্লাহর দেশের বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫ নম্বর ওয়ার্ড এলাকার হাজ্বী মু. শফিকুর রহমানের ছেলে। আব্দুল্লাহ্ ২০০৭ সালে জীবিকার তাগিদে মোজাম্বিকে পাড়ি জমান। তার পরিবার সহ মোজাম্বিকে বসবাস করতেন তিনি। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তান এক ছেলে সন্তানের জনক। মোজাম্বিকে করোনায় মৃত্যুবরণকারী তিনিই প্রথম বাংলাদেশী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net