আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের হরেন্দ্র গোপ সরকারি
প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দারগাপাড়া থেকে মুন্সীপাড়া, পাকিরাপাড়া হয়ে বটতলা বাস স্ট্যান্ড
পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বেহাল কাঁচা রাস্তায় মানুষের চলাচলে ভোগান্তি বেড়েছে।
ষোলঘর এলাকার প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম রাস্তাটির নাজুক চিত্র
চোখে পরেছে। এতে করে ওই এলাকায় কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল আনা নেয়ার ক্ষেত্রে
এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের।
সরেজমিনে দেখা গেছে, কাঁচা রাস্তাটির অনেকাংশে ভেঙেচূরে একাকার। কোথাও কোথাও
রাস্তায় বড় বড় ফাঁটলের সৃষ্টি হয়েছে। ভাঙা স্থানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে
বৃদ্ধ, শিশুসহ স্থানীয়রা পারাপার হচ্ছেন। গত বন্যায় পানি উপচে ক্ষতিগ্রস্ত হয়ে পরে। অপরদিকে ওই
রাস্তার দারগাপাড়ায় জলিল শেখ ও খলিল শেখ গং সরকারি খাল নিজেদের মালিকানা সম্পত্তি দাবী করে
মাটি উত্তোলন করার পাশাপাশি পানি সেঁচে মাছ ধরার কারণে রাস্তাটি আরো ক্ষতিগ্রস্ত হয়ে
পরে বলে এলাকাবাসী অভিযোগ করেন। লক্ষ্য করা গেছে, রাস্তার পাশে একটি বেশ কয়েকটি
বসতবাড়ি দেবে গেছে। রাস্তার অবস্থা এতোটাই বেহাল হয়ে পরেছে যে পায়ে হেঁটে চলা ফেরায়
অনুপযোগী হয়ে পরেছে।
ওই এলাকার মো. আলম, জাহিদ, আজাহার, মমতাজ বেগম, মনির উদ্দিন, আব্দুর রাজ্জাক, ফাহিমা
বেগম, তাসলিমা, আলেয়া বেগমসহ অনেকেই বলেন, রাস্তার যে অবস্থা কোন বাইসাকেলে করে
তো দূরের কথা আমরা পাঁয়ে হাটা চলা ফেরা করতে পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছি। অন্যদিকে
কৃষিজাত পণ্যসহ কাজেকর্মের প্রয়োজনীয় মালামাল বহন করে কোন পরিবহন এখান দিয়ে
আসতে পারছেনা। এছাড়াও খলিল শেখ ও জলিল শেখ গং রাস্তার পাশে সরকারি খাল নিজেদের দাবী করে
মাটি উত্তোলন করার কারণে রাস্তাটির ব্যাপক ভাঙ্গণের সৃষ্টি হয়। এবারও তারা খালটি সেঁচতে
গেলে তারা বাঁধা প্রদান করেন বলে জানান। এসময়ম রাস্তাটি মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয়
জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
খলিল শেখ ও জলিল শেখের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরাও রাস্তার পক্ষে। সরকারি খাল
থেকে মাটি উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ঐটা সরকারি সম্পত্তি নয়, এই
সম্পত্তি ব্যক্তি মালিকানা। খাল আবার ব্যক্তি মালিকানা হয় কিভাবে এমন এক প্রশ্নের জবাবে
কোন সুদত্তর দিতে পারেননি তারা।
অপর একটি সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি খাল ও পুকুরসহ অন্যান্য সম্পত্তি আত্মসাতের
পায়তারার বিরুদ্ধে খলিল ও জলিল গংদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
এব্যাপরে ষোলঘর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোতালেব হোসেন জানান,
প্রায় দুই বছর আগে রাস্তায় মাটি ভরাটের কাজ করা হয়েছে। বর্তমানে রাস্তার অবস্থা খুবই
খারাপ। এর আগে জলিল গংদের খালের পানি সেঁচার বিষয়ে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল
কিন্তু তারা কথা শুনেননি। এতে করে রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে পরে। পরে ইউপি চেয়ারম্যান
সাহেব নিজ উদ্যোগে ভাঙ্গণ গুলোতে মাটি ভরাট করলেও রাস্তাটি টিকে নাই। তবে রাস্তা সংস্কার
কাজের জন্য আলোচনা চলছে।