1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

 

গতকাল শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে  ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার থেকে মোহাম্মদ হাসান (২৮) নামের এক যুবককে জোরপূর্বক সিএনজি গাড়িতে তুলে অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় ঈদগাঁও থানা পুলিশ।

 

একই দিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মোরশেদ আলম (২৬), আবুল বাশার (৫০) ও নুরুল হাকিম (৩২)-কে গ্রেফতার করা হয়। সেই সাথে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান বাদী হয়ে এজাহার দায়ের করেন (যার মামলা নং ২/২০২৬)।

 

শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net