1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চৈতি গ্রুপের বিরুদ্ধে ফের জোরপুর্বক জমি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

সোনারগাঁয়ে চৈতি গ্রুপের বিরুদ্ধে ফের জোরপুর্বক জমি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪৩৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তৈরী পোষাক কারখানা চৈতি গ্রুপের বিরুদ্ধে ফের জোরপুর্বক জমি দখল ও পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

উপজেলার টিপুরদি এলাকার বাসিন্দা হাজী শাকিল রানা নামে- ভুক্তভোগী জানান, তার পৈত্রিক জমি অন্যায়ভাবে দখলে নিয়ে ড্রেন নির্মান ও ডায়িং এর বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে সরকারি খালে। এতে মারাত্নক পরিবেশ দুষণ হচ্ছে। এ নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসী হাজী শাকিল রানা।

অভিযোযোগ পত্রে তিনি লিখেছেন,
তিনি, তার বড় ভাই ও বাবা অভিবাসী কর্মী। তারা দীর্ঘদিন যাবত সৌদি আরবে কর্মরত। ফলে গ্রামের বাড়ি সোনারগাঁয়ে মহিলা ছাড়া তেমন কোন পুরুষ থাকেন না। তাদের এই দুর্বলতার সুযোগে, তিনি (শাকিল) ও তার পিতা (হাজী জামাল উদ্দিনের) নামে ক্রয় করা সম্পত্তিতে জোরপূর্বক ভাবে অবৈধ দখলে নিয়ে চৈতি নীট কম্পোজিট লিঃ (চৈতি গ্রুপ) এর ডায়িং এর দূষিত পানি বের করার ড্রেনেজ লাইন বসানোর পায়তারা করছে।

চৈতী গ্রুপের এই দুষিত বর্জ্য ও কালো দুর্গন্ধযুক্ত পানির কারনে ওই এলাকার পরিবেশ দূষনসহ তার বাড়ির চারপাশ দূষিত হচ্ছে।

শাকিল জানিয়েছেন তাদের ক্রয়কৃত, সোনারগাঁয়ের ছোট শীলমান্দি, টিপরদী ও পদ্দ্যলাভদী মৌজায় এস এ – ১৪৪ , ২৮ , ৬২ , ৮ নং এবং আর এস ২০৮ , ৭৩ , ৭৪ , ১০৪ নং দাগে সর্বমোট ১৫৯ শতাংশ জমি বেদখল হয়ে যাচ্ছে চৈতী গ্রুপের অবৈধ দখলদারিত্বে।

ইতিপুর্বেও এ নিয়ে এলাকাবাসী মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসুচি পালন করেছে। সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেন শাকিল।

এ নিয়ে ফের তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net