ঢাকা   ০৭:২৪:৪৪ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসছে ভালোবাসা দিবসে গুনী নির্মাতা কবীর বাবুর “রিয়েল লাভ ২”

বিনোদন ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গতবছর ভালোবাসা দিবস উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হয় “রিয়েল লাভ”।

এইবার এর সিকুয়েল নির্মিত হলো, আসছে ১৪ই ফেব্রুয়ারি ২০২১ বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায়, ভালোবাসা দিবসে প্রচারিত হবে
“রিয়েল লাভ ২”।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন
গুণী নির্মাতা কবীর বাবু।

সেকালের রমা ও বাহাদুর
বহতা নদীর মতো ক্লান্তিহীন, দিকবিহীন ঝগড়া কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বহুকাল ধরে।
গুটিকয়েক আত্মীয়-স্বজন নাতি-নাতনি এই প্রবাহমান কার্যকলাপের চিরচেনা সাক্ষী এবং তারাই এর বিষক্রিয়ার চরম ভুক্তভোগী।
অনেককাল রমা তার সন্তানের মুখ দর্শন করেনি,
বিলেত প্রবাসী মেয়ের হঠাৎ ফোনালাপে নাড়ী ছেড়া ধনের অস্তিত্ব অনুভব করে রমা।
বাংলা ছাড়া অন্য কোন ভাষায় অভ্যস্ত নয় সে,
কথার মন্ত্র শেখাতে বাড়িতে নিয়ে আসে এক ইংরেজি শিক্ষক।
নুহাশ নামের ইয়াং, ড্যাশিং ইংরেজি শিক্ষকের কাছে চলে আসে তার ইংলিশ বলার তামিল, এইসবের মাঝে বাহাদুর বড় একা হয়ে যায়।
ফলশ্রুতিতে বন্ধু আমিরের সাহায্য কামনা করে।ব্যাচেলর আমির এই বয়সেও বনলতা রুপার প্রেমে আসক্ত। আমিরের নির্দেশে রুপা এবাড়িতে আসার পর বাহাদুর-রমার একমাত্র নাতি রঞ্জুর প্রতি রুপার পুরোনো প্রেম জেগে উঠে।
প্রতিশোধ নিতে গিয়ে গিনিও নুহাশের সাথে প্রেমাভিনয় করে।

বাহাদুর ফিরে পেতে চাই রমাকে অথচ রমা আসক্ত নুহাশের প্রতি। নুহাশ চাই গিনিকে,অথচ গিনি আসক্ত রঞ্জুর প্রতি। আমির চাই রুপাকে, রুপা আসক্ত রঞ্জুর প্রতি।
চক্রাকারে চলে তাদের চাওয়া-পাওয়ার টান-পৌড়।কিন্তু মাঝখানে আবার একা হয়ে যায় আমির….
ভালোবাসার মিশ্র প্রতিক্রিয়া
ভাঙ্গা-গড়া, পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে গল্পটি নির্মিত হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন
আহমেদ ইকবাল হায়দার,কঙ্কন দাস,সুজিত চক্রবর্তী, ইরফান রনি, মাসউদ আহমেদ, মিনা ত্রিশানা,ফারজানা ইসলাম টিনা ও কপিল দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি