1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ কারাগারে দুই বন্দির সংঘর্ষে একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

কিশোরগঞ্জ কারাগারে দুই বন্দির সংঘর্ষে একজন নিহত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৭ বার

কিশোরগঞ্জ জেলা কারাগারে একটি সেলে ধর্ষণ মামলার এক বন্দির হামলায় আব্দুল হাই নামে এক বন্দি নিহত হয়েছেন। এই ঘটনায় জাহাঙ্গির নামে আরও এক বন্দি আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের একটি সেলে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

অপরদিকে হামলাকারী মো. সাইদু মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা। আহত বন্দি জাহাঙ্গিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, ১১ নম্বর সেলে বিভিন্ন মামলায় গ্রেফতার পাঁচ জন বন্দি রয়েছেন। তারা সবাই কিছুটা মানসিক ভারসাম্যহীন। আজ ভোর ৪টার দিকে ধর্ষণ মামলার আসামি মো. সাইদু মিয়া সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙে হাই ও জাহাঙ্গিরকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডাক্তার আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম কারাগার পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net