আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
সকল অপেক্ষার পালা শেষ কে হচ্ছেন মাটিরাঙ্গা পৌরসভার নগরপিতা। আওয়ামীলীগের মনোনীত শামছুল হক না বিএনপি মনোনীত শাহজালাল কাজল নাকি স্বতন্ত্র প্রার্থী এম এম জাহাঙ্গীর আলম? শেষ হসি হাসবে কে তা আর মাত্র ২৪ ঘন্টা সময় পরই জানা যাবে। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন। ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য মাটিরাঙ্গা পৌর নির্বাচনে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ১৩ ফেব্রুয়ারী শনিবার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের ব্যালেট পেপার ভোটেরবাক্স নির্বাচনীয় যাবতীয় জিনিস পত্র ৯ টি কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং অফিসার রাজু আহমেদ।

নির্বাচনী সহিংসতা রোধে দেয়া হচ্ছে চার স্তরের বাড়তি নিরাপত্তা। তাছাড়া ৯টি কেন্দ্রের জন্য ৯জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন দায়িত্ব পালন করবেন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন। ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৫জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ৩নং সংরক্ষিত কাউন্সিলর পদে জয়নাব বিবি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চুড়ান্ত ভাবে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৩জন মেয়র প্রার্থী,আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,বর্তমান মেয়র মো.সামছুল হক,মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম,ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনিত প্রার্থী মোঃ শাহজালাল কাজল। উল্লেখ্য যে মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৫৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।