ঢাকা   ০৫:১৪:৫০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
0-0x0-0-0#

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নাঙ্গলকোট উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এস. এম. মহি উদ্দিন ও মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বেলাল হোসেন এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ শামীম ও আনোয়ারুল আজিম।

এছাড়াও বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি যোবায়ের উদ্দিন খন্দকার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, বটতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, আদ্রা উত্তর ইউনিয়ন আমির হাফেজ নূর আহম্মেদ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আমির ফযেজুল্লাহ পাটোয়ারী এবং মৌকারা ইউনিয়ন আমির মাওলানা এ. বি. এম. সিদ্দিকুর রহমান।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, গণআন্দোলনের তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি