1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানাআয়োজনে মাগুরার শ্রীপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

নানাআয়োজনে মাগুরার শ্রীপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১০ বার

মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে মধ্যদিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান, পিআইও অফিসের সহকারী প্রকৌশরী অমিতাভ সরকারসহ আরো অনেকে।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন আইয়ুব হোসেন খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিঞা শাহাদত হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি এম আর জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, বিকাশ বাছাড়, খান আবু হাসান লিটন, জুলফিকার আলী, জান্নাতুল মাওয়া, লেলিন জাফর, সৈয়দ তাসিন জামান, জিল্লুর রহমান, জাহিদুল ইসলাম জুয়েল , আলিউল ইসলাম জুয়েল রানা, মোঃ মহসিন মোল্যাসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দৈনিক আমার সংবাদ পত্রিকার সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাদিরপাড়া সিনিয়র সম্মিলনী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও আলহাজ্ব হানিফিয়া আমিনিয়া এতিমখানার মোহ্তামিম হাফেজ মাওলানা মোঃ ওছীকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net