1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভালুকায় সাংবাদিককে নির্যাতনের মামলা না নিয়ে কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন ওসি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

ভালুকায় সাংবাদিককে নির্যাতনের মামলা না নিয়ে কোর্টে যাওয়ার পরামর্শ দিলেন ওসি

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৯ বার

বহুল আলোচিত সাংবাদিক নির্যাতনের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ভালুকায়,১৪ফেব্রুয়ারী রবিবার বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের ছ’মিলে।

ময়মনসিংহের ভালুকায় হবিরড়বাড়ি রেঞ্জের অধীনে বনাঞ্চলের ভিতর করাতকল বসিয়ে অবৈধভাবে গাছ কেটে বনাঞ্চল উজাড় করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি এবং ভিডিও করে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন সংবাদকর্মীরা। বনদস্যুরা সাংবাদিক বিল্লাল হোসেনকে গাছের সাথে বেঁধে বেদম মারপিট করে মারপিটের একপর্যায়ে বেলাল আত্বচিৎকার করলে এলাকাবাসীরা ছুটে এসে উদ্ধার করে ।

এ ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও করা হয়, সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর বলেন ওই সাংবাদিকদের অসম্পন্ন সংবাদের কাজটি সকল সাংবাদিক/গণমাধ্যমকে দায়িত্বশীলতার সাথে সম্পন্নের জন্য অনুরোধ করেছেন ।
সাংবাদিক বেলাল হোসেন ও লিমা আক্তার এ প্রতিবেদককে বলেন আমরা খন্দকারপাড়া হামিদের মোড় এলাকায় বনের ভেতরে আবুল কাশেমের অবৈধ করাতকলের মাধ্যমে বনাঞ্চল থেকে মনোহরপূর মৌজায় বনের গেজেটভুক্ত ১৮৭ দাগে আজিম উদ্দিনের চালা এবং ১৬৭ দাগে সোলায়মানের চালা থেকে প্রায় ৭-৮শত গাছ কেটে এনে দেদারসে চেড়াই করছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখি প্রায় ৭০০/৮০০ গজারি ও আকাশি গাছ কেটে করাতকলের সামনে স্তূপ করে রাখা হয়েছে এবং সেগুলো একটা একটা করে চেড়াই করছে। এসবের ছবি এবং ভিডিও করে ওখান থেকে রওনা হওয়ার সময় মিল মালিক কাশেমের ছেলে সোহাগসহ কয়েকজন হঠাৎ করে আমার উপর হামলা করে। আমাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার সাথে থাকা নারী সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে তথ্যচিত্রের সকল ভিডিও ফুটেজ ডিলেট করা হয়েছে।পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।

নির্যাতনের ঘটনায় থানায় কোন অভিযোগ করলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করবে বলে হুমকি প্রদান করে সন্ত্রাসীরা ।

একাধিক সুত্রে জানাযায়, বন বিভাগের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসাধু কাঠ ব্যবসায়ীদের যোগসাজসে ভালুকায় শত শত অবৈধ করাতকল বসিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকেই শুধু নয় বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও ব্যক্তি মালিকানাধীন গাছ কেটে সাবাড় করা হচ্ছে অবাধে। এতে উজাড় হচ্ছে বনাঞ্চল। লক্ষ্য করলেই দেখা যায়, সংরক্ষিত বনভূমির সামনের দিকে ২/১টি বড় গাছ আছে আর ভিতরে আছে গাছের গোড়া অর্থাৎ বড় বড় গাছ কেটে উজাড় করা হচ্ছে।

বৃক্ষনিধন ও বনাঞ্চল উজাড়ের খবর প্রায়শই পত্র-পত্রিকায় প্রকাশ হলেও রহস্যজনক কারণে সবকিছু স্বাভাবিক ভাবেই চলে। চোরাই কাঠের বেশিরভাগই অবৈধভাবে বসানো ছ’মিল গুলোতে জড়ো করে তা করাতের মাধ্যমে সাইজ করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে। বনের ভেতরে যেসব ছ’মিল রয়েছে, তার বেশির ভাগই অবৈধ, কোন কাগজ-পত্র নেই। সরকারের ছ’মিল লাইসেন্স বিধিমালা ১৯৯৮-এর ৮(১) ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সংরক্ষিত, রক্ষিত, অর্পিত ও অন্য যে কোন ধরনের সরকারি বনভূমির সীমানার ১০ কিলোমিটারের মধ্যে কোন ছ’মিল স্থাপন ও পরিচালনা করা যাবে না (পৌর এলাকা ছাড়া)।

সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর বলেন, সরকারের এ বিধিমালা লংঘন করে এক শ্রেণির প্রভাবশালী সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী বন বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারের অধ্যাদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অহরহ নতুন নতুন ছ’মিল বসাচ্ছে। যার কারনে বনভূমির পরিমাণ সংকুচিত হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জনগণকে সচেতন করে তোলার জন্য গণমাধ্যমগুলোও যথাসাধ্য প্রচার কার্য চালিয়ে যাচ্ছে। এতে করে এসব সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই নির্যাতনের শিকার হতে হয়।

তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন ফল পাওয়া যায় না। এমতাবস্থায় প্রশ্ন জাগে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে নিরব বা উদাসীন কেন? তাহলে কি ধরে নেয়া যায়, তারাও এ ব্যাপারে জড়িত?

দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ এ প্রতিবেদককে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট এবং সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন আমরা প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছি, আপনারা সরকারের সম্পদ রক্ষায় ভুমিকা রাখুন-সাংবাদিকদের দমন নয়। এর ব্যত্যয় ঘটলে সাংবাদিকরাও রাষ্ট্রের কাছে নালিশ জানাতে বাধ্য হবেন। আপনারা সরকারের সম্পদের রক্ষক,কিংবা পাহারাদার। অতএব সাংবাদিকদের উল্টো মামলায় ফাঁসানোর অপচেষ্টা করবেন না। ভালুকায় গাছে বেধে সাংবাদিক নির্যাতনের ঘটনা স্যোস্যাল মিডিয়ায় তোলপাড় হলেও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন নীরব থেকে বনদস্যুদের পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে যার প্রমান স্বরুপ আসামীদেরকে ধরাছোয়ার বাহীরে রেখে উল্টো সাংবাদিকদের চাঁদাবাজি মামলার ভয় দেখাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ যদি সাংবাদিক চাঁদাবাজি করে থাকে তাহলেতো পুলিশ প্রশাসন আছে তাদের কাছে সাংবাদিকদের আটক করে ধরিয়ে দিতে পারেন, তাই বলে তারা সাংবাদিককে গাছে বেধে পিটিয়ে নির্যাতন করার একতিয়ার তারা পায় কোথেকে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। এ প্রতিবেদককে সাংবাদিক বেলাল হোসেন বলেন, ওসি মহোদয় আমার অভিযোগ আমলে না নিয়ে কোর্টে মামলা করার পরামর্শ দেন, এবিষয়ে ভালুকা মডেল থানার ওসি (অফিসার্স ইনচার্জ) মাঈনুদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net