1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে গইটা ও গুল তৈরির ধুম পড়েছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

লালমনিরহাটে গইটা ও গুল তৈরির ধুম পড়েছে

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৫ বার

গইটা ও গুল তৈরির ধুম পড়েছে লালমনিরহাট জেলা জুড়ে। রান্নার চুলাও জ্বলে, সেই সাথে বাড়তি টাকা আয় করছেন।

নিম্ন আয়ের গৃহস্থবাড়িতে সকাল-বিকাল গোবরের গইটা ও গুল তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন নারীরা। এতে নিজেদের ঘরের চুলা জ্বালানোর পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে।

কেউ কেউ গইটা ও গুল বিক্রি করছেন। এতে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে।
লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলায় গইটা ও গুল তৈরির দৃশ্য চোখে পড়েছে।

শীতের মিষ্টি রোদে গইটা ও গুলগুলো শুকিয়ে জ্বালানোর উপযোগী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্রামাঞ্চলের নারীরা।

আবার পাটকাটি, বাঁশের ঝিক, গাছের চিকন ডালপালায় বিশেষ কৌশলে গোবর লাগিয়ে তৈরি করা হচ্ছে গইটা ও গুল।

লালমনিরহাট সদর উপজেলার কোদালখাতা গ্রামের আছমা খাতুন (৩০) বলেন, গরু আছে গোয়ালে। শীতকালে প্রতিদিন সকালে যে গোবর পাই তা দিয়ে গইটা তৈরি করি। বছরের অন্য সময় গোবর মাটিতে বড় গর্ত করে জমিয়ে রাখি। ক্ষেত খামারে গোবরের কদর আছে বেশ।

তিনি জানান, প্রতিটি গোবরের গইটা সর্বনিম্ন ৫টাকা বিক্রি হয়। গইটা ও গুলের সাহায্যে আমরা বছরের বেশিরভাগ সময় চুলা জ্বালাই। এ ছাড়া বাড়তি গইটা ও গুল বিক্রি করি।

স্থানীয় কৃষক হরিপদ রায় হরি জানান, গরুর গোবর চাষিদের কাছে আশীর্বাদ। পর্যাপ্ত গরুর গোবর দিতে পারলে সবজি ক্ষেতে রাসায়নিক সারের প্রয়োজন হয় না বললেই চলে। শীতকালে বেশিরভাগ তাজা গোবরই গইটা ও গুল তৈরির কাজে ব্যবহার করা হয়। জ্বালানি হিসেবে গইটা ও গুলের ছাই আমরা ক্ষেতের পোকামাকড় তাড়াতে ব্যবহার করছি। গইটা ও গুল তৈরি এখন লালমনিরহাটের পল্লী অন্চল গুলোতে জনপ্রিয় হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net