1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউএনও নির্দেশ দেওয়ার পরেও শ্রীনগরে ইউরিয়া সার আটকের ঘটনায় রহস্যজনক কারণে মামলা হয়নি! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

ইউএনও নির্দেশ দেওয়ার পরেও শ্রীনগরে ইউরিয়া সার আটকের ঘটনায় রহস্যজনক কারণে মামলা হয়নি!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২০ বার

শ্রীনগর থেকে ঢাকার কেরানীগঞ্জে ইউরিয়া সার পাচারকালে
এলাকাবাসী একটি সার বোঝাই পিকআপ ভ্যান আটক করে থানায় সোপর্দ করার ঘটনায়
রহস্যজন কারণে এখনো মামলা দায়ের হয়নি। এর আগে উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী
নিজে থানায় গিয়ে একতা এন্টার প্রাইজের কর্ণধার সার ব্যবসায়ী আরমান শেখের পক্ষে
সুপারিশ করে সারসহ পিকআপ ভ্যানটি ছাড়িয়ে নেন। এঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে
বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদের শিরোনাম হয়। অবৈধভাবে এসব ইউরিয়া সার রাখার অপরাধে ওই
ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সহযোগিতা করায় জনমনে নানা প্রশ্ন
উঠেছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে
নির্দেশ দেন কৃষি কর্মকর্তাকে। অথচ এই সার কেলেংকারির ঘটনায় আজ (১৭ ফেব্রæয়ারি
বুধবার) পর্যন্ত শ্রীনগর থানায় এবিষয়ে কোন মামলা দায়ের হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি
প্রতিবেদ দিয়ে দিয়েছি। এর বেশী কিছু বলতে চাইনা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, আমি এখনো কোন
প্রতিবেদ পায়নি। কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে মামলা দায়ের করে প্রতিবেদন দিতে। আমি
খোঁজ খবর নিয়ে দেখছি।

উল্লেখ্য, গত ১০ ফেব্রয়ারি বুধবার সকালে ভাগ্যকুল-দোহার সড়কের এম রহমান শপিং কমপ্লেক্সের
পশ্চিম পাশে বটতলায় একতা এন্টারপ্রাইজ থেকে একটি পিকআপ ভ্যান বোঝাই করে অবৈধভাবে
এসব ইউরিয়া সার ঢাকার কেরানীগঞ্জের নৌ-ঘাট এলাকার দিকে পাঠাচ্ছিল সার ব্যবসায়ী
আরমান শেখ। লাইসেন্স বিহীন এসব সার তিনি কিভাবে পেলেন? এনিয়ে নানা প্রশ্নে সৃষ্টি
হয় উপজেলা জুড়ে। এছাড়াও একতা এন্টারপ্রাইজের গুদাম থেকে এর আগে নকল ধানবীজ,
অনুমোদনহীন জৈবসার বিক্রির দায়ে মোবাইল কোর্ট জরিমানা করে। সর্বশেষ ২০২০ সালের ২৯
জানুয়ারি সন্ধ্যায় প্রতিষ্ঠানটি থেকে ১৬৩ বস্তা নকল সার জব্দ করে তৎকালীর সহকারী কমিশনার
(ভূমি) নিগার সুলতানা প্রতিষ্ঠানটির গুদাম সিলগালা করে দেন। সিলগালার পরদিনই কৃষি
কর্মকর্তা শান্তনা রানী একতা এন্টারপ্রাইজের সিলগালা খুলে সার বিক্রির অনুমোতি প্রদান
করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net