মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ
গাজিপুরে নির্যাতনের শিকার সাংবাদিক সিদ্দিক আজ পঙ্গু হতে চলেছে তিনি একজন সাংবাদিক। তাকে নির্যাতন করা হয়েছে নিবন্ধনহীন এনজিওর আড়ালে সুদ ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। সুদ ব্যাবসা চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি দুটি হাত এবং দুটি পা হারিয়ে আজ পঙ্গুত্ব বরন করতে চলছেন। কিন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ খুঁজে পায়না বলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হলেও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারাও নিরব থাকায় সামাজিক যোগাযোগ মার্ধ্যমে সমালোচনার ঝর উঠেছে পুলিশ জনগনের ব্ন্ধু স্লোগান থাকলেও দেশে যে পরিমাণ সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে হলেও অপরাধী সন্ত্রাসীরা পুলিশ প্রশাসনের নাকের ডগার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কারন হিসেবে জরিপে পাওয়া গেছে পুলিশ জনগনের বন্ধু নয় সন্ত্রাসীগনের বন্ধু।
গাজীপুরের নির্যাতিত সাংবাদিক এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি, সাহসী সাংবাদিক আবুবকর সিদ্দিক। তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা সভাপতির দায়িত্বপালন করছিলেন। অপরাধ জগতের ধারাবাহিক সংবাদ প্রকাশের কারনে প্রতিপক্ষের রোষানলে তাকে হত্যা মামলারও আসামি হতে হয়েছে। কারাবাস করতে হয়েছে বহুবার।
সম্প্রতি গাজীপুরে সুদ কারবারিদের হাতে জিম্মি অসহায় মানুষের পক্ষে কলম চালাতে গিয়ে চিরতরে স্তব্ধ হতে চলছে তার সাহসী কলম। সাহসী এ কলম সৈনিক আবার সুস্থ্য হয়ে কলম চালাতে পারবে কিনা, তা-ও এখনও অনিশ্চিত। তার এরুপ অবস্থায় স্ত্রী-সন্তান রয়েছে চরম নিরাপত্তাহীনতায়। তার পরিবার পরিজন নিয়ে অসহায়ত্বের দুর্দিনে সকল সাংবাদিক সহকর্মী ভাইদের প্রতি সারাদেশে জোরালো আন্দোলনের মার্ধ্যমে দেশে সাংবাদিক নির্যাতনের সকল অপরাধীর শাস্তির দাবি জানান বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদ ইকবাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, সারাদেশে সাংবাদিকের উপর হামলা নির্যাতন এমনকি হত্যাচেস্টার প্রভাবশালী আসামিরা পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে পুলিশের সঙ্গে বন্ধু’র ন্যায় এলাকায় ঘুরে ফিরে স্বাভাবিক জীবনযাপন করছে। ফলে বিগত একমাস অতিবাহিত হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে।
দু’টি শিশু সন্তান নিয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় হয়ে পরেছে তার পরিবার, রয়েছে স্বাভাবিক জীবন যাপনের ফিরে আসার সংশয় । সরকারের নিকট তার স্ত্রী রুমা সিদ্দিক পরিবারের নিরাপত্তা এবং আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে শাস্তিরও দাবি জানান।

দেশের পথে প্রান্তরে ঘাটে মাঠে সবযায়গায় যেভাবে প্রতিদিন সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে তাতে এর প্রতিকারের আন্দোলন গড়ে না তুললে আজ কাল পরশু আপনিও এ হামলার শিকার হতে পারেন তাই আসুন সুস্থ থাকতে এর প্রতিকার করে স্বাভাবিক জীবন যাপন করে সকল সাংবাদিক সহকর্মী একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সকল সাংবাদিক নির্যাতনের প্রতিকার গড়ে তুলি রক্ষা করি দেশের সম্পদ জাতী ও আপনার আমার ডকলের পরিবার পরিজনকে নিয়ে আর যেনো উদ্বিগ্নতার সাথে বাস করতে না হয় আর কারো পরিবার পরিজনকে। সাংবাদিকদের নির্যাতনের এরুপ চিত্র যদি সমাজের সবচে নিম্মমানের কোন পেশার লোকের বেলায় ঘটতো তবে সেই আসামিও গেফতার করতো পুলিশ প্রশাসন । যেহেতু বাদী একজন সাংবাদিক তাই আসামি গ্রেফতার হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, তিনি অবিলম্বে এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনারও দাবি জানান।
এদিকে একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, পুলিশ আসামিদের সাথে সখ্যতা করে মামলা থেকে অব্যাহতিদানের নীলনকসাও আঁকছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাতে পেশাগত দায়িত্ব শেষে নিজের প্রাইভেট কারযোগে বাসায় ফেরার পথে তার গাড়ীর পথ গতিরোধ করে হোতাপাড়া নামক স্থানে হামলার শিকার হন সাংবাদিক নেতা আবুবকর সিদ্দিক । এসময় তাকে পথরোধ করে টেনেহিছড়ে গাড়ি থেকে নামিয়ে এলোপাথারি পিটিয়ে হাতপা ভেঙ্গে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে যায় সুদকারবাড়ী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।
পরে স্থানীয় সাংবাদিকরা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে গাজিপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরদিন ২১ জানুয়ারী নির্যাতনের শিকার সাংবাদিক সিদ্দকের স্ত্রী রুমা সিদ্দিক বাদি হয়ে আমিনুল ইসলাম, এমদাদ মেম্বর ও মজিবুর রহমানকে নামধারী এবং অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করে সোচ্চার রয়েছে। কিন্তু পুলিশের নীরব ভুমিকায় সারাদেশের সাংবাদিক সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার রাতে চিকিৎসাধীন সাংবাদিক সিদ্দিক বিএমএসএফকে জানিয়েছেন, শারীরিক অবস্থা তেমন ভাল নয়। অপারেশনের কারনে শরীরে প্রচুর ব্যথা রয়েছে বলে তিনি জানান । কোমড়ের চামড়া কেটে নিয়ে হাতে লাগানো হয়েছে। মঙ্গলবার হাসপাতালের ডা. খালেদ ইকবালের নেতৃত্বে একটি টিম অপারেশন সম্পন্ন করেন। হাত পায়ে রড ঢোকানো হয়েছে। তার সুস্থ্যতার জন্য সাংবাদিকসহ সকলের কাছে তিনি দোওয়া চেয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।