1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী সবসময় মাক্স পড়েন আপনারাও মাক্স পড়–ন মতিয়া চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে

প্রধানমন্ত্রী সবসময় মাক্স পড়েন আপনারাও মাক্স পড়–ন মতিয়া চৌধুরী

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৭ বার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সবসময় মাস্ক পরেন এবং সবাইকে মাস্ক পরতে বলেন।তাই রোগবালাই থেকে মুক্ত থাকতে আপনারাও নিয়মিত মাস্ক পড়–ন।মাস্ক পরলে শুধু করোনা থেকে নয়,ধুলোবালি থেকেও রক্ষা পাওয়া যায়।তাতে ঠান্ডাজনিত রােগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।তিনি বুধবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরসভার মুজিব মঞ্চে হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দেরিতে শীতবস্ত্র বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘ আপনারা জানেন কিছুদিন আগে পৌরসভা নির্বাচন ছিল। কেউ যাতে বলতে না পারে পৌরসভা নির্বাচনের আগে আগে কম্বল বিতরণ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছি,সেজন্য নির্বাচনের পর বিতরণ করছি।’কম্বল বিতরণকালে তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সঞ্চিতা বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু , অর্থ সম্পাদক বাবু গােপাল চন্দ্র সরকার,জেলা আওয়ামীলীগের সদস্য সরকার গােলাম ফারুক,পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক,আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ,যুবলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সহ ১ হাজার ৩ শ ‘হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছেন।এ ছাড়া উপজেলা নির্বাহী অফিস,থানা পুলিশ,স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণিপেশার আরও ৩৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net