1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সন্ত্রাসী যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্রমিক নিহত- ঘাতক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

মাগুরায় সন্ত্রাসী যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্রমিক নিহত- ঘাতক গ্রেপ্তার

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৪ বার

মাগুরায় সন্ত্রাসী যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছে। মাগুরা সদরের বরুনাতৈল গ্রামে সংশোধন হওয়ার উপদেশ দেয়ায় ইশারত শেখ (২৬)নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে একই গ্রামের বৃদ্ধ চাউল আড়ৎ শ্রমিক আকামত মোল্লা (৬০) নিহত হয়েছে বলে জানা গেছে ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত সোয়া ৭টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে প্রকাশ্যে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নিহত হয় চাউল আড়ৎ শ্রমিক আকামত মোল্যা। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার ঘাতক ইশারতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

জানা গেছে, বরুনাতৈল গ্রামের সন্ত্রাসী, মাদক সেবী ও মাদক ব্যাবসায়ী ইশারত শেখ অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ তিনটি মামলার অন্যতম আসামী। এসব মামলায় জামিন নিয়ে সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্ম করে আসাছিলো। বৃহস্পতিবার রাতে বরুনাতৈল গ্রামের ষাটার্ধ শ্রমিক আকামত মোল্ল্যা ওই গ্রামের আলালের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে ইশারত আসলে তাকে সংশোধনের উপদেশ দেন আকামত মোল্যা। এতে উত্তেজিত হয়ে ইশারত পাশেই নিজ বাড়ি থেকে ছুরি নিয়ে এসে উপর্যুপরি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আকামতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরার ২৫০শয্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফুর রহমান তাকে মৃত ঘোষনা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, তারেক আল মেহেদী জানান- এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ইশারতকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নিহত আকামতের ছেলে মো নাসিরুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, যার মামলা নং ৩৫/৬৩ তাং ২৫/০২/২০২১ইং ধারা-৩০২।
তিনি আরো জানান- মূলত এলাকায় নানা রকমের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় এলাকার মুরব্বি হিসেবে মাগুরা বড় বাজারের চালের আড়তের শ্রমিক আকামত মোল্যা প্রায়ই ইশারতকে নানাভাবে পরামর্শ দিয়ে ভাল হওয়ার জন্য আহবান জানাতো। কয়েক বছর আগে সে নামাজ রোজায় মননিবেশ করলেও সম্প্রতি আবার মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত হয়ে পড়ে। ঘটনার দিন সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে সবার সামনেই আকামত তাকে আবারও নানাভাবে সুপরামর্শ দিলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠে ইশারত। দৌড়ে পাশেই নিজ বাড়িতে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে এসে আকামতকে উপর্যুপরি পেট ও বুকে কুপিয়ে যখম করে। মাগুরা সদর হাসপাতালে আনার পথেই সন্ধ্যা ৭টার দিকে আকামতের মৃত্যু হয়।
আকামতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net