1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আবারো দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম

রাউজানে আবারো দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শাহাদাত হোসেন , রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৪ বার

উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামের রাউজানে দ্বিতীয় দফা আবারো দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-মদিনা ব্রিকস (এম বি ডব্লিউ) ও এস বিএল ব্রিকস । একই সাথে অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ কয়েক লাখ টাকার কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী ) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। পরিচালিত অভিযানে সহযোগিতা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর হোসেন সজীব এবং র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাউজান উপজেলায় ৫২টি অবৈধ ইটভাটা রয়েছে। এরমধ্যে কোনোটিতে বৈধতা নেই। সবকয়টি ইটভাটা চলছে অবৈধভাবে। উচ্চ আদালতের নির্দেশনায় সব অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।

রাউজানে গত ৪ জানুয়ারি প্রথম দফা ৩টি অবৈধ ইটভাটার ১২০ ফুট চিমনীসহ বিপুলপরিমাণ কাঁচা ইট গুঁড়িয়ে দিয়েছিল। ৫ জানুয়ারি অভিযানে ৩টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছিল।

অভিযান প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশগত ছাড়পত্র না থাকায় পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসব ইটভাটা গুলো কৃষি জমি, পাহাড়ি মাটি ও কাঠ ব্যবহার করে ইট তৈরি করে আসছিল। আদালতের নির্দেশে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net