ঢাকা   ০৯:১৮:১৫ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শামীম ওসমানের দাবিতে হৃদরোগ হাসপাতাল করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জে তিন বছর ধরে অব্যবহৃত আট তলা জুডিশিয়াল ভবনটিতে হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন তিন বছর আগে নির্মিত এ ভবনটি তৈরির পর থেকেই খালি অবস্থায় পড়ে রয়েছে।

রোববার নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতাল পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের দাবির পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যানসার রিসার্চ কিমস কেয়ার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী খানপুর ৩শ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা ও টিকা কার্যক্রম পরিদর্শনে যান।

হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে শামীম ওসমান বলেন, শহরের পুরোনো কোর্ট এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি তিন বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। নারায়ণগঞ্জে সম্প্রতি আইনমন্ত্রী এলে সেখানে গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেছিলেন, মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ভবনটি হস্তান্তর করে দেবেন।

এ দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শামীম ওসমান যে ভবনের কথা বলেছেন, সেটা আইন মন্ত্রণালয়ের অধীন। আমরা আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। ভবনটি যদি নিতে পারি, তাহলে অবশ্যই এখানে একটি সুন্দর হার্টের হাসপাতাল করে দিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি