1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

নাঙ্গলকোটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষক আটক

শামীমুর রহমান, নাঙ্গলকোট :-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১২ বার

নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকালে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার স্থানীয় এলাকাবাসী ধর্ষক তিন সন্তানের জনক মোশাররফ হোসেনকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন। মোশাররফ হোসেন উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের ফকির বাড়ীর মৃত -আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে মানসিক প্রতিবন্ধী ওই তরুণী বিভিন্নস্থানে ঘোরাঘুরি করে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন। এসময় মোশারফ হোসেন তরুণীকে স্কুলের পিছনের বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে নিয়োজিত রাজমিস্ত্রী হাবিব প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমের সামনে গিয়ে মোশারফকে প্রতীবন্ধী তরুণীকে ধর্ষণ করতে দেখেন। এসময় রাজমিস্ত্রী হাবিব ঘটনাটি স্থানীয়দের জানালে গতকাল বুধবার স্থানীয়রা ধর্ষককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net