মাহমুদুল হাসান, রাঙ্গাবালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের হাফেজকান্দা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ৬ লক্ষাধিক টাাকার মাছ মারা গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, উপজেলার মৌডুবী ইউনিয়নের হাফেজকান্দা গ্রামের মৃত বজলুর হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (৩৭) স্থানীয় বেল্লাল খলিফার ছোট বড় ৪ টি পুকুর লিজ নিয়ে ২ লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পুটিমাছসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন। মাছগুলোর বিক্রি করার সময় এসে গেছে। তাই গতকাল বিক্রির উদ্দেশ্যে ৪ পুকরের মাছ ধরে একত্রে একটি পুকুরে রাখেন। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়। সকালে ফরিদ পুকুরের আসলে মরা মাছ ভাষতে দেখেন। পরে জাল টেনে দেখেন পুকুরের সব মাছ মারা গেছে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক ফরিদ হাওলাদারের স্ত্রী সুখী বেগম জানান, আমার স্বামী এভাবে পরের পুকুরে মাছ চাষ করে, আর এই মাছ বিক্রি করে বাচ্চা-গাচ্ছা নিয়া খাই। আমার ঘরে কোনো চাউল নেই, এখন কিভাবে সংসার চালাবো জানিনা। মাছ না মেরে আমাদের মেরে ফেলতো। মাছের কি অপরাধ? তিনি আরো জানান, একই গ্রামের জসিম ও আকবার এর সাথে পূর্ব শত্রæতার জের ধরে গতকাল আমাদের সাথে জগড়া হয়। তারা ফরিদ কে দেখে নেয়ার হুমকিও দেন বলে জানান তার স্ত্রী সুখী বেগম। তাদের ধারনা জসিম ও আকবর তাদের পুকুরে বিষ প্রয়োগ করে। এত প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে বলে ফরিদের দাবি। স্থানীয়রা জাানান, এ ঘটনায় ফরিদ ও তার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।