1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে সরকারি সম্পত্তির মাটি বিক্রি করে পুকুর খনন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীনগরে সরকারি সম্পত্তির মাটি বিক্রি করে পুকুর খনন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

শ্রীনগরে সরকারি সম্পত্তির মাটি বিক্রি করে পুকুর খননের অভিযোগ উঠেছে।
উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাসের আল তানজিল গত ২ সপ্তাহ
ধরে এই মাটি বিক্রি করছেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও
মৌজার সরকারি ওই সম্পত্তির মাটি কেটে ট্রলিতে করে নেওয়া
হচ্ছে। এসব মাটি কেটে নষ্ট করা হচ্ছে বাঁশ ঝাড়সহ বিভিন্ন
প্রজাতির গাছপালা।

স্থানীয়রা জানায়, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী
আবু আল নাসের তানজিল প্রতি ট্রলি মাটি ৬’শত টাকা করে
বিক্রি করেছেন। গত ২ সপ্তাহে প্রায় ৫’শত ট্রলি মাটি বিক্রি
করা হয়েছে। তানজিল সরকারি জমির মাটি বিক্রি করে পুকুর
তৈরি করে ফেলেছে। তানজিলের ভাতিজা হুমায়ূন বেপারী বলেন,
পুকুর খনন করার জন্য তারা ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কাজী মনোয়ার হোসেন শাহাদাতের কাছ থেকে অনুমোতি
নিয়েছেন। কিন্তু কাজী মনোয়ার হোসেন শাহাদাত বলেন,
সরকারি সম্পত্তির মাটি কাটার অনুমোতি দেওয়ার আমি কে?
এই বিষয়ে তারা আমার নাম ব্যবহার করে ফায়দা নিতে চাচ্ছেন
বলে তিনি জানান।

বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানজিল
জানান, তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক। তাই খনন করা পুকুর অপরদিকে ভাগ্যকুল ভূমি অফিস সূত্রে জানায়, কামারগাঁও
মৌজায় তানজিল ১৫৬৯ দাগের ৭ শতাংশ নাল জমির মালিক।
যেখানে বর্তমানে পুকুর রয়েছে। কিন্তু তিনি ১৫৬৬ ও ১৫৭০
দাগের মাটি কেটেছেন। এই দুই দাগ অর্পিত সম্পত্তি। এর
মধ্যে ১৫৬৬ দাগেই রয়েছে ৫৫ শতাংশ জমি।

ভাগ্যকুল উপ-সহকারী ভূমি কর্মকর্তা আঃ হান্নান বলেন,
সরকারি স্বার্থ বিবেচনা করে মাটিকাটা বন্ধ করে দেওয়া
হয়েছে। কিন্তু সরকারি জমির মাটি কেটে বিক্রি করায় তাদের
বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এই বিষয়ে তিনি
পরিস্কার করে কিছু বলতে পারেননি।
আরো গভীর করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net