1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়নশীল দেশে উত্তরণে হাটহাজারী থানা পুলিশের আনন্দ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

উন্নয়নশীল দেশে উত্তরণে হাটহাজারী থানা পুলিশের আনন্দ উদযাপন

কে এম ইউছুফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৯৬ বার

ঐতিহাসিক ৭ মার্চ এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণে কেক কেটে আনন্দ উদযাপন করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

রবিবার ৭মার্চ বিকাল সাড়ে ৩টায় হাটহাজারী মডেল থানার সাম্মুখস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে হাটহাজারী থানার সেকেন্ড অফিসার মোঃ মুকিতের সঞ্চালনায় জাতীয় সংঙ্গীত গাওয়ার পর হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে আনন্দ উদযাপন অনুষ্ঠান শুরু হয়।

ঐতিহাসিক ৭ মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ডিজিটাল বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি উপভোগ করেন।

আনন্দ উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) ইমরান হোসেন (পিপিএম), হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উল্ল্যাহ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা ইয়াহইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা।

অনুষ্ঠানের এক পর্যায়ে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘ মহাসচিব প্রদত্ত অভিনন্দন বার্তা বড় স্কিনের মাধ্যমে সকলকে দেখানো হয়।

এতে অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি।

চসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের মধ্যে- এডভোকেট মো. শামীম, আলমগীর জামান সিআইপি, সরওয়ার মোরশেদ তালুকদার, আবুবক্কর ছিদ্দিকী, সালাউদ্দীন চৌধুরী, মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, আব্দুল মজিদ, মুজিবুর রহমান, নুরুল আহসান লাভু, মোহাম্মদ রফিক, হাসান জামান বাচ্চু প্রমূখ।

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি সোলায়মান সওদাগর, সাধারণ সম্পাদক এইচ এম জাকির, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর।

হাটহাজারীর প্রতিটি ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, বিভিন্ন বাজার ও মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net