1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার আঘাতে চলে গেলেন বিএনপি নেতা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

করোনার আঘাতে চলে গেলেন বিএনপি নেতা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৭৯ বার

বড় ভালো মানুষ ছিলেন, মনে কোন অহংকার বোধ কখনো করতে দেখিনি, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার দুপুরে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর জন্ম ২৪ আগস্ট ১৯৪৭। তিনি ২০০৬ সালে প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, খাদ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আর্মাড কোরে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কারের প্রথম পরিচালক ছিলেন। এছাড়া তিনি কর্মরত থাকা অবস্থায় মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময় ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার (অপারেশন্স), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিডিআর, মায়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তিনি দলের ভাইস-চেয়ারম্যান হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net