ঢাকা   ০২:২১:৫২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কৃষকের নামে ডিজিটাল মামলা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পেশায় কৃষক আবু জামান। তার স্মার্টফোন নেই, তার নামে খোলা হয়নি ফেসবুক আইডিও। অথচ তার বিরুদ্ধেই দায়ের করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। তার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে। মামলার আসামি হয়ে ঘরবাড়ি ফেলে এখন পালিয়ে বেড়াচ্ছেন।

স্ত্রী-সন্তান ও জমিজমা অনাবাদি রেখে পালিয়ে বেড়ানো ষাটোর্ধ্ব কৃষক আবু জামান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই প্রতিবেশী মিজানুর রহমান শিকদার তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মিথ্যা মামলায় তাকে গ্রেফতারের জন্য বারবার অভিযান চালাচ্ছে পুলিশ।

তিনি বলেন, ‘আমার ভালো মোবাইল ফোন নেই। নিজে ফোন করতে পারি না। ফেসবুক কী জানি না। অথচ আমি নাকি তার মৃত বাবার নামে কী কী ছড়াইছি।’ মিথ্যা মামলা থেকে রেহাই চান তিনি। এজন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আবু জামানের ২ ছেলে, ৩ মেয়ে। তার স্ত্রী রেহেনা আক্তার বলেন, আমাদের বাড়ির জমিটি আত্মসাৎ করার জন্য অনেক দিন ধরে তারা আমাদের নানাভাবে হয়রানি করছে। তার (আবু জামান) নামে এর আগেও ৫টি মামলা দেয়া হয়েছে। দীর্ঘদিন সৌদি আরবে থেকে কয়েক বছর আগে তিনি বাড়ি আসেন। এরপর নতুন করে তার পেছনে লাগে একটি গ্রুপ।

তিনি বলেন, স্বামী পলাতক। আমরা চরম আতংকে আছি। আমাদের ওপর যেকোনো সময় হামলা হতে পারে।

গত বছরের ২০ অক্টোবর কটিয়াদী উপজেলা সদরের পশ্চিমপাড়া গ্রামের মিজানুর রহমান শিকদার আল-আমিন ও আবু জামানের নামে কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামিরা তার মৃত বাবার নামে ফেসবুক ম্যাসেঞ্জারে মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগ করেন।

এ ব্যাপারে ফোনে কথা বলে মামলার বাদী মিজানুর রহমান শিকদার বলেন, আবু জামানের কথায় আল-আমিন নামে এক যুবক আমার মৃত বাবার নামে আপত্তিকর মন্তব্য বিভিন্ন মোবাইলে ম্যাসেঞ্জারে পাঠান। এজন্য তাকেও আসমি করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি