1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট পৌরসভার ৭নং ওয়ার্ডে উট পাখি প্রতীকের সমর্থনে পরামর্শ সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

নাঙ্গলকোট পৌরসভার ৭নং ওয়ার্ডে উট পাখি প্রতীকের সমর্থনে পরামর্শ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৭৯ বার

মোঃ সাইফুল ইসলাম, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাঙ্গলকোট পৌরসভা ছাত্রলীগ সভাপতি জামাল হোসেন সোহাগের উট পাখি প্রতীকের সমর্থনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শ সভায় সভাপতিত্ব করেন আবুল হাশেম।

সভা পরিচালনা করেন আনিসুর রহমান।

সভায় বক্তব্য রাখেন আব্দুল লতিফ, অগ্রণী ব্যাংক ম্যানেজার আলাউদ্দিন, আবু বক্কর,নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন দুলাল, আব্দুল বারেক, মাওঃ শামসুল হক, হাবিবুল্লাহ, একরামুল হক, নাঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন,মাস্টার শাহজাহান, মাস্টার দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের মান্দ্রা, কেন্দ্রা জোয়পুকুরিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৭নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্য কাউন্সিলর পদপার্থী জামাল হোসেন সোহাগ বলেন আমি আপনাদের এলাকার সন্তান, আমি আমার ছাত্রজীবন থেকে আপনাদের সামনে বড় হয়েছি। রাজনীতি-সমাজনীতি আপনাদের সামনে করেছি। আমি দীর্ঘদিন থেকে একজন সমাজকর্মী হিসেবে আপনাদের সাথে থেকে কাজ করে আসছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকার জন্য আমাকে সমর্থন দিলে আমি আরো বেশি আপনাদের সেবা করতে পারব।
আমি ৭ নং ওয়ার্ডের উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এই ওয়ার্ডের সকলের নিকট দোয়া ও সমর্থন চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net