1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী জাতীকে সম্মান করা সকলের উচিৎ -ইসলাম পুরুষের চাইতে নারী জাতীকে বেশী সম্মানিত করেছেন বললেন- উপজেলা চেয়ারম্যান বাবুল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

নারী জাতীকে সম্মান করা সকলের উচিৎ -ইসলাম পুরুষের চাইতে নারী জাতীকে বেশী সম্মানিত করেছেন বললেন- উপজেলা চেয়ারম্যান বাবুল

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৫৪ বার

রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন বর্তমান সরকার নারী বান্ধব সরকার। নারী পুরুষের সমতায় বর্তমান সরকার পরিচালিত হচ্ছে। নারীদের প্রতিটি কাজে অংশ গ্রহনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী হিসাবে দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। তিনি বলেন, আমার নবীজী একজন শাহাবীর প্রশ্নের উত্তরে নারী হিসাবে মায়ের মর্যদার কথা পর পর তিন বার বলেছিলেন। ৪র্থবার বলেছেন বাবার কথা। ইসলামের দৃষ্টিতে নারীদের মর্যাদা সর্বাধীক। তাই নারীরা মায়ের জাতি। নারী জাতিকে সম্মান করা সকলের উচিৎ। তিনি ৮মার্চ সোমবার রাউজান উপজেলা মিলানায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি তদন্ত কায়সার হামিদ, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net