1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগে ইউএনও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

নোয়াখালীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগে ইউএনও প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৪৭ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারী কলেজের এক শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ চত্তরে বিক্ষোভ করেছে শিক্ষকরা।

এর আগে গত বুধবার থেকে একই দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসতেছে ছাত্ররা।
জানাযায়, গত মঙ্গলবার বিকালে একটি জন্ম সনদের আবেদনে সত্যায়িত করার অপরাধে হাতিয়া দ্বীপ সরকারী কলেজের এক শিক্ষকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে লাঞ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন। এর প্রতিবাদে সাধারন ছাত্র-ছাত্রীরা ইউএনওর অপসারন দাবী করে আন্দোলনে নামে।

আন্দোলনের তৃতীয় দিন আজ তাদের সাথে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষকরা।
সকালে মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি ও কলেজ শিক্ষক সমিতি ভিন্ন ভিন্ন ব্যানারে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে একত্রিত হন। পরে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন হাতিয়া আসার পর থেকে বিভিন্ন সময় সাধারন মানুষের সাথে অশোভন আচারন করে আসতেছে। এর মধ্যে বাদ পড়েনি শিক্ষক, সরকারী কর্মকর্তা, ইন্টারনেট ব্যবসায়ী ও আবাসিক হোটেল বয়ও। তাঁর এই অশোভন আচারনে শুধু শিক্ষক সমাজ নয় হাতিয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আজ ক্ষুদ্ধ। তাঁর এই আচারনের জন্য তাকে অপসারনও বিচার দাবী করেন া। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net