1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪৫৪ বার

বাগেরহাটের মোংলায় মিষ্টি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক যুবতীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠের জনৈক ব্যক্তির (সুশান্ত মন্ডলের) প্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর সমঝোতা করে দেয়ার কথা বলে ধর্ষণের শিকার যুবতীর বাবা সুশান্ত মন্ডলকে নানাভাবে ঘুরিয়ে আসছেন। তাই এ ঘটনায় থানায় কোন অভিযোগও করেননি তিনি। এদিকে ধর্ষক নয়ন মন্ডল পলাতাক রয়েছেন বলে জানা গেছে। তবে ধর্ষণের ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে ধর্ষণের শিকার যুবতী (১৮) বলেন, স্থানীয় গৌতম মন্ডলের লম্পট ছেলে নয়ন মন্ডল মিষ্টি খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন ও সজল এবং চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হাওলাদারের মধ্যস্থতায় শালিস বৈঠক করে সমাধান করবেন বলে জানা গেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনও বিচার পায়নি প্রতিবন্ধী সেই যুবতী।

ধর্ষণের শিকার যুবতীর বাবা সুশান্ত মন্ডল বলেন, আজমল ও সজল মেম্বর বলেছিল তাদের চেয়ারম্যান ই¯্রাফিলের মাধ্যমে এর বিচার করবেন। কিন্তু চেয়ারম্যান এখনও বিচার করেননি। এ ব্যাপারে ওই দুই মেম্বর থানায় অভিযোগও করতে দেয়নি।

ইউপি মেম্বর সজল বলেন, আমি এ ঘটনার কিছু জানিনা, সব কিছু আজমল মেম্বর জানে। আর অপর মেম্বর আজমল বলেন, আমাদের চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার নির্বাচন নিয়ে ঝামেলায় আছেন, সে কারণে এই বিচার করা হয়নি।
তবে এ সম্পর্কে মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হাওলাদার বলেন, বিষয়টি আমি দেখছি, নিউজ করার দরকার নেই।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। কেউ কিছু জানায়নি, অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net