1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪১৯ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইলেকট্রনিক মিডিয়া ট্রাইব্রেকারে ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রোববার (২১ মার্চ) বিকেলে জেলা প্রেসক্লাবের আয়োজনে নওগাঁ স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় খেলা শুরু হয়। ৫০ মিনিটের প্রথম রাউন্ডে কোন গোল হয়নি। দ্বিতীয় রাউন্ডের মাঝামাঝি সময়ে ইলেকট্রনিক মিডিয়ার পক্ষে পাভেল ১টি গোল করে। এর ১৫ মিনিট পর প্রিন্ট মিডিয়ার পক্ষে সুমন ১টি গোল দিয়ে সমতা অজর্ন করে। নির্ধারিত সময়ে খেলা শেষে ড্র হয়। ট্রাইব্রেকারে ইলেকট্রনিক মিডিয়া ৩-২ গোলে প্রিন্ট মিডিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ম্যাচ অফ দ্যা ম্যাচ হন আরটিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সোহাগ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন- জেলা প্রশাসক হারুন অর রশীদ।
এসময় প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ মনির সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম সামদানি, শত মিনিটের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আব্দুর রউফ পাভেল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net