1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুমিল্লা কাবাডি দল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কুমিল্লা কাবাডি দল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৭১৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকারের ব্যবস্থাপনায় কুমিল্লা কাবাডি দল ৩৯-২৬ পয়েন্টে চৌদ্দগ্রাম রাইজিং স্টার কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ্ আলী আল হামাদী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারী হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি মো: আসাদুজ্জামান বিপিএম (বার), ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো: আকতার হোসেন বিপিএম (বার)।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিতেত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি (উত্তর) এর কমিশনার জসিম উদ্দিন পিপিএম (বার), চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইউপি মেম্বার শামীম তৈমুর মাইকেল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার। পরে বিজয়ী ও রানার্সআপ দল এবং খেলার দায়িত্বে থাকা রেফারিদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net