1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাটিয়ারী সিএনজি লাইনে দৈনিক ৫ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

ভাটিয়ারী সিএনজি লাইনে দৈনিক ৫ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৬২ বার

চট্টগ্রাম সীতাকুন্ডর ভাটিয়ারী হাটহাজারী লিংক রোডে সিএনজি লাইনে দৈনিক ৫ হাজার টাকার চাঁদা আদায় অভিযোগ
সীতাকুন্ডের ভাটিয়ারী মিলিটারী একাডেমী হয়ে হাটহাজারী লিংক রোড়ে সিএনজি অটোরিক্সা লাইনে দৈনিক প্রায় ৫ হাজার টাকার চাঁদা আদায়ের অভিযোগ করে গত ৭ মার্চ সীতাকুণ্ড থানায় অভিযোগ,চট্টগ্রাম পুলিশ সুপার ও ডি আই জি চট্টগ্রামকে স্বরলিপি দেন সাধারণ সিএনজি চালিত অটোরিক্সা চালকরা। অভিযোগে বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের নামে সাহিন বাহীনির প্রধান সাহিন, বেলাল, মানিক,লিয়াকত,ঢাকাইয়া জয়নালসহ একটি চক্র, দৈনিক নির্দিষ্ট হারে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে।
বিভিন্ন কারনে অকারনে চাকলকরা নির্যাতনের শিকার হচ্ছে। চাঁদাবাজী বন্ধে প্রশাসেনের উর্ধতন মহলে লিখিত অভিযোগ দায়ের করেছে চালকরা।

এবিষয়ে জানতে সাহিনের মুঠোফোনে তিনি বলেন,আমি কোন চাদাঁবাজি করি না চালকরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডে (বড়দিঘীর পাড়) সিএনজি চলাচলে দৈনিক নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয় চালকদের প্রতি গাড়ি ৩০ টাকা হারে চাঁদা দিতে হয়। এছাড়া প্রতি গাড়ি মাসিক ২’শ টাকা ও নতুন গাড়ি সংযোজনে ৫-৮ হাজার টাকা দিতে হয়। দৈনিক ও মাসিক হারে নির্ধারীত চাঁদা প্রদানে ব্যর্থ হলে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়।

মো জাফর নামে সিএনজি চালক জানান,‘ ভাটিয়ারী-বড়দিঘীর পাড় সংযোগ সড়কে প্রায় ১৫০ টি সিএনজি অটোরিক্সা চলাচল করে। এ পথে গাড়ি চলাচল করতে গাড়ি প্রতি দিতে হবে নির্দিষ্ট হারে চাঁদা। দৈনিক চাঁদার পরিমান প্রায় ৫ হাজার টাকা, যা মাস শেষে দাঁড়ায় প্রায় ৫-৬ লক্ষ টাকা। কোনো কারনে চাঁদা দিতে ব্যর্থ হলে গাড়ি বন্ধ করে দিয়ে চালকদের শারীরিকভাবে নির্যাতন করা হয়।

তিনি বলেন চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছি আমরা।

এবিষয়ে ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ শফিক আহাম্মদ, উক্ত অভিযোগের ভিত্তিতে দুই-পক্ষককে নিয়ে সমস্যা – সমাধানের পদক্ষেপ হাতে নেন। অভিযোগকারীদের নিয়ে বৈঠক করা হলে মূল বিবাদী সাহিন উপস্থিত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net