1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরদী প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শ্যামল সম্পাদক শাকিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মনোহরদী প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শ্যামল সম্পাদক শাকিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৮৬ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
মনোহরদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার মনোহরদী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠন করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২০ সদস্য বিশিষ্ট কার্যর্নিবাহী কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উপদেষ্টা সদস্যরা হলেন, কাজী আনোয়ার কামাল (দৈনিক গ্রামীণ দর্পণ), আতাউর রহমান ফারুক (বাংলাদেশ জার্নাল) সুমন বর্মণ (দেশ রুপান্তর), মোহাম্মদ মনিরুজ্জামান (কালের কন্ঠ)।
কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে শ্যামল চন্দ্র মিত্র (ভোরের কাগজ ও জিটিভি) এবং সাধারণ সম্পাদক পদে কাজী শরিফুল ইসলাম শাকিল (ভয়েজবিডিটুয়েন্টিফোর ডটকম) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যরা হলেন সহ সভাপতি মো. হারুন-অর-রশিদ (আমাদের সময় ও ডেইল অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (সময়ের আলো), কোষাধ্যক্ষ মুহা. ইসমাইল হোসাইন খান (কালের কন্ঠ ও ডেইলি ইন্ড্রাস্ট্রি) প্রচার সম্পাদক মো. খাদেমুল ইসলাম (আমার সংবাদ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন সাইদুর রহমান তসলিম (খোলা কাগজ), মো. মোসাদ্দেকুর রহমান খান (ডেইলি নিউজ টুডে), নাজমুল সাখাওয়াত হোসেন (ইত্তেফাক), ইমাম হোসেন রিপন (আমার সংবাদ অনলাইন), মো. আনোয়ার হোসেন (মানবজমিন ও বাংলাদেশ টুডে)। সদস্যরা হলেন মো. জসিম উদ্দিন (ইনকিলাব), মো. আসাদুজ্জামান নূর (আলোকিত বাংলাদেশ), জেএম শাহজাহান মোল্লা (সরেজমিন বার্তা), শান্ত বণিক (নরসিংদীর নবকন্ঠ), মাহবুবুর রহমান (সংবাদ ও ডেইলি ট্রাইব্যুনাল), এম বাকি বিল্লাহ (নয়া দিগন্ত) শরিফুল ইসলাম শামীম (বিজয় টিভি ও দৈনিক ভোরের পাতা), মো. জাহিদুল ইসলাম (আজকের পত্রিকা) এবং মো. মাসুদ রানা (আমার প্রাণের বাংলাদেশ)।
এসময় প্রেসক্লাবের নবগঠিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সেই সাথে প্রেসক্লাবের দীর্ঘদিনের জটিলতা নিরসন করে নতুন কমিটি উপহার দেওয়ায় শিল্পমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net