1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু'র ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

মাগুরার শ্রীপুরে বঙ্গবন্ধু’র ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৩০ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

১৭ মার্চ সকালে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল আনন্দ মিছিল নিয়ে শ্রীপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনসার নাজাত আশা’র সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, গয়েশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম, আমলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস শ্রমিক লীগের সভাপতি মোঃ মাহফুজুর রহমান,কৃষক লীগের সভাপতি খবির হোসেন বাবু, ছাত্র লীগের সভাপতি আরিফুজ্জামান সাজ্জাদ , সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো আলী নুর মোল্লা, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা বাবুল রেজাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুল কাদের সিদ্দিকী। দোয়া ও মোনাজাত শেষে আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ও ছাত্র লীগের পক্ষ থেকে কেক কাটার মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net