1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংসদ সদস্য হয়েও ট্রেনের তৃতীয় শ্রেণির কামড়ায় অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

সংসদ সদস্য হয়েও ট্রেনের তৃতীয় শ্রেণির কামড়ায় অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশ!

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৭৮৮ বার

সংসদ সদস্য হয়েও ট্রেনের তৃতীয় শ্রেণির কামড়া থেকে নামছেন তেভাগা আন্দোলনের অন্যতম নেতা হাজী মোহাম্মদ দানেশ!

হাজী মোহাম্মদ দানেশ ১৯০০ সালের ২৭ শে জুন দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেতাবগঞ্জ থেকে প্রবেশিকা, রাজশাহী কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। পরবর্তীতে ভারতের উত্তর প্রদেশে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ এবং আইনে বিএল ডিগ্রী লাভ করেন। এরপরে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে দিনাজপুর জেলা আদালতে আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন।

আজীবন সংগ্রামী হাজী দানেশ জেল জুলুম অত্যাচার সহ্য করে দীর্ঘদিন কারাগারের অভ্যন্তরে থেকেছেন। সব সময় দেশের মানুষের কথা চিন্তা করে গেছেন। কৃষকের স্বার্থের বিরুদ্ধে তিনি কোনো সময়ই আপস করেননি। হাজী দানেশ তেভাগা আন্দোলনের নেতা হিসেবেই সমধিক পরিচিত। বর্গাচাষীদের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি উত্তরবঙ্গে তেভাগা আন্দোলন সংগঠিত করেন। ১৯৫৪ সালে দিনাজপুর থেকে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি সংসদ সদস্য হয়েও ট্রেনে তৃতীয় শ্রেণিতে যাতায়াত করতেন এবং সেভাবেই ভ্রমণ ভাতা গ্রহণ করতেন।

১৯৮৬ সালের ২৮ জুন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। দিনাজপুর বড়মাঠের এক কোণে এই মহান নেতাকে দাফন করা হয়।
১৯৮৮ সালে দিনাজপুরে একটি কৃষি কলেজ প্রতিষ্ঠিত হলে তাঁর কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজটির নাম করা হয় হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ। ১৯৯৯ সালে ঐ কলেজটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net