1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে ২৮ মার্চ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে ২৮ মার্চ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৪৬ বার

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে আগামী ২৮ মার্চ (গণমাধ্যম কর্মীদের শবে বরাতের ছুটির দিন) ঢাকা নওয়াবগঞ্জের ওয়ান্ডারেলা গ্রিণ পার্কে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সংগঠনের দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির এক জরুরি মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগমী ১৫ মার্চের মধ্যে নির্দিষ্ট চাঁদা আদায় করে প্রত্যেক সদস্য কূপন সংগ্রহ করতে পারবে। কূপন ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তৌফিক অপুসহ ডিএসইসি কমিটির সবার কাছে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি ডে’তে অংশগ্রহণকারী সব সদস্যের জন্য কমন গিফটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া র‌্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার এবং শিশুদের জন্য পার্কে সব রাইড ফ্রি থাকবে।

বিজ্ঞতিতে আরো জনানো হয়, সদস্যের জন্য চাঁদার হার ৬০০, স্ত্রী/স্বামী’র জন্য ৫০০ ও সন্তানদের জন্য (যাদের জন্য খাবার প্রয়োজন হবে) ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে আরো জানার জন্য নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে:-০১৭১৫১১০৩৫১, ০১৯১১৫৫৪২৮১, ০১৭১১২৮৮৪২১, ০১৭১১৯৩৮৫৮৬
সর্বোপরি সব সদস্যের অংশগ্রহণে এবারের ফ্যামিলি ডে উদযাপিত হবে বলে কউন্সিল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net