1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে নতুন উপজেলা নির্বাহী অফিসার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

সাভারে নতুন উপজেলা নির্বাহী অফিসার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৮৬৬ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ সাভারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ মাজহারুল ইসলাম। গত রবিবার (২৮ মার্চ) বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ.কে.এম মাসুদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জনাব মোঃ মাজহারুল ইসলামের জন্ম বরগুনা জেলায় ।
বিসিএস ক্যাডারের ৩৩তম ব্যাচের ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন । জনাব মোঃ মাজহারুল ইসলাম সাভারের ইউএনও হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন শামিম আরা নীপা। জনাব মোঃ মাজহার এতদিন তিনি ঢাকা জেলার আশুলিয়ায় রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি দক্ষতার সাথে অত্যন্ত ভালো মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন যার সফলতায় আজ এ পদে পদায়ন। সৎ নির্ভিক যোগ্যতম এই প্রশাসনিক কর্মকর্তার পদায়নে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সরকারি আধা-সরকারী বেসরকারি, রাজনৈতিক, সাভার আশুলিয়ার নেতৃবৃন্দ সহ আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জনাব মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক জনাব মোঃ আল শাহরিয়ার বাবুল খান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net